1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জেলা পরিষদ প্রশাসকে পিরোজপুর প্রেসক্লাবে সংবর্ধনা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

জেলা পরিষদ প্রশাসকে পিরোজপুর প্রেসক্লাবে সংবর্ধনা

  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনকে পিরোজপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া  করা হয়েছে।

 

পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য সাবেক সভাপতি আলমগীর হোসেনকে রোববার (১০ মে) রাতে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।

 

প্রেসক্লাব সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সমপাদক জিয়াউল হক এর সঞ্চালনায় সংবর্ধিত জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পিরোজপুর প্রেসক্লাব আমার দীর্ঘদিনের কর্মস্থল দ্বিতীয় ঘর, এটা আমার আবেগের জায়গা। জেলা পরিষদের প্রশাসক হিসেবে পিরোজপুরের সার্বিক উন্নয়নে আমি  সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করি। এ সংবর্ধনা আমাকে জনকল্যাণমূলক কাজে আরও উৎসাহিত করবে।

 

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন পিরোজপুর চেম্বার অফ কমার্স সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহামুদ হোসেন, গৌতম চৌধুরী, মুনিরুজ্জামান নাসিম, আতা-ই রব্বানী ফিরোজ, একে আজাদ, সাবেক আহবায়ক জিয়াউল আহসান, সাবেক সাধারন সম্পাদক আরিফ মোস্তফা, ফসিউল ইসলাম বাচ্চু, নাজিরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম সিপার, সাংবাদিক ওয়াহিদ হাসান বাবু, মিজানুর রহমান, তামিম সরদার প্রমুখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network