1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১

  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে মোঃ মনোয়ার হোসেন প্যাদা (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

 

সোমবার (১১ মে) সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের বড়হোতায় এ ঘটনা ঘটে।

 

কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন আহত মনোয়ার হোসেন প্যাদা জানান, চান্দুপাড়া গ্রামের বড় হোতায় একটি ঘের তিনি লিজ নিয়েছেন। সকালে সেখানে গিয়ে দেখেন আজিম হাওলাদার,আবু বকর হাওলাদার সহ ৩-৪ জন ঘের থেকে মাছ ধরছেন। এ সময় তিনি বাধা দিলে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।

 

অভিযুক্ত আজিম হাওলাদার বলেন, সকালে তার ছেলে খালে মাছ ধরছিল। এ সময় মনোয়ার তার ছেলের সঙ্গে খারাপ আচরণ করেন। পরে বিষয়টি নিয়ে আমার সাথে হাতাহাতির একপর্যায়ে তিনি মাথায় আঘাত পান।

 

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ ইলিয়াস তালুকদার জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network