কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকায় রাস্তার পাশের খাল দখল করে পাকা নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকার মোঃ বেলাল হোসেন খালের অংশ ভরাট করে পাকা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি দিয়ে এলাকার পানি নিষ্কাশন হতো। কিন্তু খালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। এতে সাধারণ মানুষের চলাচল ও কৃষি জমির পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন তারা। এলাকাবাসীর দাবি, সরকারি খাল দখল করে এ ধরনের নির্মাণ কাজ বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। তারা খালটি উদ্ধার করে স্বাভাবিক...
কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকায় রাস্তার পাশের খাল দখল করে পাকা নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকার মোঃ বেলাল হোসেন খালের অংশ ভরাট করে পাকা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি দিয়ে এলাকার পানি নিষ্কাশন হতো। কিন্তু খালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। এতে সাধারণ মানুষের চলাচল ও কৃষি জমির পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন তারা।
এলাকাবাসীর দাবি, সরকারি খাল দখল করে এ ধরনের নির্মাণ কাজ বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। তারা খালটি উদ্ধার করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানান।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ বেলাল হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সচেতন মহল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।