1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সচেতনতাই রুখবে নৌ-দুর্ঘটনা : পটুয়াখালীতে মাসুদ ইকবাল - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

সচেতনতাই রুখবে নৌ-দুর্ঘটনা : পটুয়াখালীতে মাসুদ ইকবাল

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার সকাল ১১ টায় পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দরের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 

পায়রা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল এডমিরাল মাসুদ ইকবাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাবক এর হারবার এন্ড মেরিন সদস্য কমডোর মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী।

 

প্রধান অতিথির বক্তব্যে পায়রা বন্দর  কর্তৃপক্ষ’র চেয়ারম্যান রিয়াল এডমিরাল মাসুদ ইকবাল বলেন, সড়ক পথের চেয়ে নৌপথে দূর্ঘটনা কম হলেও নৌযান চালকদের অসাবধানতা এবং ফিটনেস বিহীন নৌযান চলাচলের কারণে এ দূর্ঘটনা ঘটছে। তাই নৌযান চালক, মালিক ও যাত্রীরা সচেতন হলে এ দূর্ঘটনা রোধ করা সম্ভব হবে।

 

বর্তমানে পায়রা বন্দরের নৌ চ্যানেলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এজন্য নৌবাহিনী ও কোষ্টগার্ডের সার্বক্ষণিক টহল বৃদ্ধি করা হয়েছে।  স্বাগত বক্তব্যে পাবক এর হারবার এন্ড মেরিন সদস্য কমডোর মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী বলে, ২০২৫ সালে সারাদেশে ছোট-বড় প্রায় ১৩২টি নৌ-দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫৮ জন মানুষ।

 

আহত হয়েছেন প্রায় ১৩৯ জন। দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন আনুমানিক ৩৮ জন মানুষ। নৌপথে ছোট-বড় দুর্ঘটনা ও ডাকাতি আগের তুলনায় বেড়েছে। ফেরি ঘাটগুলোতে অব্যবস্থাপনা এবং ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহনের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। তাই নৌযান চালকরা সচেতন হলে এ দূর্ঘটনা রোধ করা সম্ভব।

 

অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপুসহ নৌযান মালিক, চালকরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে কলাপাড়ার মৎস্য বন্দর মহিপুরে নৌ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে জেলেদের মধ্যে লিফলেট বিতরণ করেন পায়রা বন্দর চেয়ারম্যান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network