1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় নারী কৃষকদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে অ্যাভোকেসি সভা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

কলাপাড়ায় নারী কৃষকদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে অ্যাভোকেসি সভা

  • আপডেট সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু সহিষ্ণু  ফসল উৎপাদনে নারী কৃষককে অন্তর্ভূক্তকরণ ও নীতি নির্ধারকদের ভূমিকা শীর্ষক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার সকাল ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদ সভা কক্ষে অয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।  সভায় স্বাগত বক্তব্য রাখেন কেয়ার ফর উইম্যান প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. মনিরুজ্জামান।  প্রকল্পের পরিস্থিতি উপস্থাপন করেন অ্যাডভোকেসি এন্ড লিয়াজো কো-অর্ডিনেটর মো. ইউনুছ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপির সহকারী পরিচালক আছাদ উজ জ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম,  প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু,  সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু প্রমুখ।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নারী কৃষকদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করা গেলে উপকূলীয় কৃষি হবে আরও টেকসই, জলবায়ু সহনশীল এবং খাদ্য নিরাপত্তা অর্জনে কার্যকর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, “নারী কৃষকদের দক্ষতা ও নেতৃত্ব বৃদ্ধি ছাড়া টেকসই কৃষি উন্নয়ন সম্ভব নয়। স্থানীয় পর্যায়ে তাদের আরও বেশি সম্পৃক্ত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network