1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ধ্বংস নয়, ইরানে ৩৩ ক্ষেপণাস্ত্র ঘাঁটির ৩০টিই পুরোপুরি সচল - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
মা হারানো এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন পাল বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী স্পর্শিয়া এবার ‘লালপরী’ পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী আটক ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ৪০ জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

ধ্বংস নয়, ইরানে ৩৩ ক্ষেপণাস্ত্র ঘাঁটির ৩০টিই পুরোপুরি সচল

  • আপডেট সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রতিক হামলা ও সংঘাতের পরও ইরান তার উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধরে রেখেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরানের সামরিক শক্তি “ধ্বংস” হয়ে গেছে বলে দাবি করা হলেও গোপন গোয়েন্দা মূল্যায়নে ভিন্ন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, গত মে মাসের শুরুর দিকের গোয়েন্দা মূল্যায়নে দেখা গেছে, ইরান হরমুজ প্রণালির পাশে থাকা ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টিতে পুনরায় কার্যক্রম চালুর সক্ষমতা অর্জন করেছে।

এছাড়া ইরানের কাছে যুদ্ধপূর্ব সময়ের প্রায় ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র ও মোবাইল লঞ্চার এখনো রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানানো হয়, দেশটির ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণ স্থাপনাগুলোর প্রায় ৯০ শতাংশ বর্তমানে আংশিক বা পুরোপুরি সচল রয়েছে।

এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস দাবি করেছেন, ইরানের বর্তমান পরিস্থিতি দীর্ঘমেয়াদে টেকসই নয়। তিনি বলেন, “যারা মনে করেন ইরান আবারও তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করেছে, তারা হয় বিভ্রান্ত, নয়তো ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের মুখপাত্র।”

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। পাল্টা জবাবে ইরান ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে হামলা চালায় এবং হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে।

পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও ইসলামাবাদে পরবর্তী আলোচনা স্থায়ী সমাধানে পৌঁছাতে পারেনি। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন।

তবে সম্প্রতি যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে ইরানের সর্বশেষ জবাবকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

 

বরিশাল ক্রাইম ট্রেস ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network