1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় সাড়ে দশ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

কলাপাড়ায় সাড়ে দশ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় কোস্টগার্ডের অভিযানে ১০ হাজার ৫০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাতে এ মাছ জব্দ করা হয়।

 

কলাপাড়া-কুয়াকাটা সড়কের সোনাতলা সেতুর হাজীপুর টোলপ্লাজা পয়েন্টে দুটি যাত্রীবাহী বাস থেকে এই মাছ জব্দ করা হয়।

 

পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মাছগুলো বিভিন্ন এতিমখানা, মাদ্রসা ও গরিব মানুষকে হস্তান্তর করা হয়। জব্দকরা মাছের মূল্য প্রায় ৩৯ লাখ টাকা বলে দাবি করা হয়েছে। কলাপাড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধরা সামুদ্রিক মাছ পরিবহনকালে এই অভিযান পরিচালিত হয়।

 

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম গণমাধ্যমকে জানান, দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড সবসময় তৎপর রয়েছে এবং নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network