1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়ায় অসহায় প্রতিবন্ধী আক্কাস খান’র চলাফেরার সুবিধার্থে একটি ই-হুইল থ্রি-হুইলার উপহার দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজধানী ঢাকায় কর্মরত সমাজসেবক অভি বিশ্বাস।
বশির উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়। অভি বিশ্বাস কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বিশ্বাস বাড়ির কৃতি সন্তান এবং কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য মরহুম বশির উদ্দিন বিশ্বাস’র সুযোগ্য পুত্র। তিনি বশির উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের কর্ণধার হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।
জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রতিবন্ধী আক্কাস খান’র জীবনসংগ্রাম এবং চলাচলের দুর্ভোগ নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি অভি বিশ্বাসের নজরে আসে। পরে তিনি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে আক্কাস খান’র চলাফেরার কষ্ট লাঘবে একটি ই-হুইল থ্রি-হুইলার উপহার দেন।
এসময় স্থানীয়রা অভি বিশ্বাসের এ মহতী উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অভি বিশ্বাস মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ই-হুইল থ্রি-হুইলার পেয়ে আবেগাপ্লুত আক্কাস খান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি চলাফেরায় অনেক কষ্ট করতাম। এখন সহজে চলাচল করতে পারবো। আল্লাহ যেন অভি বিশ্বাসকে ভালো রাখেন।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network