1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে : তথ্য উপদেষ্টা ভারতের প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা জোরদারে প্রস্তুত কানাডা : কার্নি শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার! ৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট ভোলায় ভুয়া দলিল দিয়ে কোটি টাকার জমি দখলের অভিযোগ পটুয়াখালীতে নৌযান শুমারি-২০২৬ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত পটুয়াখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালীতে ২০২৫-২৬ অর্থ বছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে এগারোটায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক সৌমিত্র সরকার।

 

অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শাফিউল আজম দুলাল, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।

 

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি অফিসার, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network