1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ছারছীনার পীর : মসজিদ মুসলিম উম্মাহর ঐক্য ও শিক্ষার কেন্দ্রবিন্দু - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

ছারছীনার পীর : মসজিদ মুসলিম উম্মাহর ঐক্য ও শিক্ষার কেন্দ্রবিন্দু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন- ইসলামি জীবনব্যবস্থায় মসজিদের গুরুত্ব অপরিসীম।

 

আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং বরকতের দিন যে, মহান আল্লাহ তাআলা আমাদের এই খানকাহ শরীফে তাঁর ইবাদতের জন্য একটি পবিত্র ঘর বা মসজিদ কবুল করেছেন। মসজিদ হলো পৃথিবীর বুকে আল্লাহর ঘর এবং সবচেয়ে উত্তম জায়গা। এটি কেবল শুধু ইবাদতের স্থান নয়, বরং এটি মুসলিম উম্মাহর ঐক্য, শিক্ষা এবং আধ্যাত্মিক উন্নতির কেন্দ্রবিন্দু।

 

পৃথিবীতে মসজিদের চেয়ে পবিত্র ও উত্তম আর কোনো জায়গা নেই। এখানে বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় এবং আধ্যাত্মিক প্রশান্তি লাভ করে। মসজিদের সাথে সম্পর্ক রাখা মানেই আল্লাহর সাথে সম্পর্ক রাখা। তাই প্রতিটি মুমিন মুসলমানের উচিত নিয়মিত জামায়াতের সাথে মসজিদে নামায আদায় করা, মসজিদের আদব রক্ষা করা এবং এর রক্ষণাবেক্ষণে সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করা। পরিশেষে, আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন এই মসজিদকে আমাদের হেদায়েতের উসিলা বানিয়ে দেন।

১৪ মে বৃহস্পতিবার পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন কুয়াকাটার পৌরসভার অন্তর্গত নবীনপুরস্থ খানকায়ে ছালেহীয়া মুহিব্বীয়া দীনিয়া কমপ্লেক্সে অন্তর্গত “জামে নূর” মসজিদের শুভ উদ্বোধন ঊপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির আলেচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

দোয়ার মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network