1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে শিশু ধর্ষণের দায়ে ২জনের যাবজ্জীবন কারাদন্ড - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

পিরোজপুরে শিশু ধর্ষণের দায়ে ২জনের যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরে শিশু ধর্ষণের ঘটনায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাস করে কারাদন্ডাদেশ দিয়েছে এক আদালত। আজ বৃহসপতিবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম মনিরুজ্জামান এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলো জেলার মঠবাড়িয়া উপজেলার কবুতরখালী গ্রামের সুলতান সরদারের ছেলে মোঃ নজরুল ইসলাম সরদার ও মোসলেম হাওলাদারের মেয়ে মোসাঃ গোলাপী বেগম।

আদালত সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালী গ্রামের ভিক্ষাবৃত্তি করা মানসিক প্রতিবন্ধী পিতা-মাতার ভুক্তভোগী শিশুটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। ২০১৬ সালের ১৭ আগস্ট দুপুরে স্কুল ছুটির পর শিশুটি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে। পরে তার খালা ও প্রতিবেশীরা তাকে স্কুল সংলগ্ন এলাকার পাশে দেখতে পান এবং বাড়িতে নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, তাকে চানাচুর ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে দন্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম সরদার দক্ষিণ কবুতরখালী এলাকার সাইক্লোন শেল্টার সংলগ্ন মৎস্য ঘেরের পাহারা ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। আসামি গোলাপী বেগমের সহযোগিতায় নজরুল শিশুটিকে এভাবে একাধিকবার ধর্ষণ করে।

২০১৬ সালের ২৭ আগস্ট স্থানীয় দফাদার মহানন্দ বালা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় ওই দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিচারে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত ওই রায় দেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network