1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরের দানবীর আব্দুস সোবহান’র মৃত্যু বার্ষিকী পালিত - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে তিন পরিকল্পনা : পাইপলাইন যাবে বরিশাল হয়ে ঢাকা বা খুলনায় সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে : তথ্য উপদেষ্টা ভারতের প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা জোরদারে প্রস্তুত কানাডা : কার্নি শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার! ৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট

পিরোজপুরের দানবীর আব্দুস সোবহান’র মৃত্যু বার্ষিকী পালিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর তেজদাসকাঠী কলেজসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ্ব আব্দুস সোবহান এর ২৬তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহসপতিবার মরহুমের প্রতিষ্ঠিত তেজদাসকাঠী কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মরহুমের সন্তান পিরোজপুরের বিশিষ্ট রাজনীতিক জেলা পরিষদের প্রশাসক তেজদাসকাঠী কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন এর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সমপদ ব্যবস্থাপনা) মাহমুদুর রহমান মামুন, বিশেষ অতিথি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, তেজদাসকাঠী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিউলী খানম, সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার মিস্ত্রী প্রমুখ।

আলোচনায় বক্তারা সমাজে আব্দুস সোবহান এর অবদানের কথা উল্লেখ করে বলেন তিনি  শিক্ষা বিস্তারে শিশু শিক্ষালয় থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার অবদানে নিজ গ্রাম তেজদাসকাঠীসহ সন্নিহিত গ্রামের মানুষ শিক্ষার আলোয় আলোকিত হয়েছে। বক্তারা বলেন, তিনি ছিলেন একজন সমাজ হিতৈষী ব্যক্তি।

আলোচনা শেষে মরহুমের রূহের  মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network