1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাউখালিতে বিক্রি হচ্ছে কেমিক্যাল দিয়ে রঙিনকরা অপরিপক্ক লিচু আর আম" ভোক্তরা রয়েছে স্বাস্থ্য ঝুকিতে - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে : তথ্য উপদেষ্টা ভারতের প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা জোরদারে প্রস্তুত কানাডা : কার্নি শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার! ৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট ভোলায় ভুয়া দলিল দিয়ে কোটি টাকার জমি দখলের অভিযোগ পটুয়াখালীতে নৌযান শুমারি-২০২৬ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত পটুয়াখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

কাউখালিতে বিক্রি হচ্ছে কেমিক্যাল দিয়ে রঙিনকরা অপরিপক্ক লিচু আর আম” ভোক্তরা রয়েছে স্বাস্থ্য ঝুকিতে

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীর হাট- বাজারে অবাধে বিক্রি হচ্ছে কেমিক্যাল দিয়ে পাকানো অপরিপক্ক লিচু আর আম। এই লিচু, আম খেলে স্বাস্থ্য ঝুকি বাড়ার আশংকা করছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
শুক্রবার সাপ্তাহিক হাটে সরেজমিনে দেখা গেছে – দোকানে, রাস্তারপাশে, বাজারে কিংবা ভ্যান গাড়িতে অপুষ্টি লিচু আম অবাধে বিক্রি হচ্ছে। মৌসুম শুরুর আগেই বাজারে লিচু দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেন।
শিশুদের বায়নায় এগুলো ইচ্ছে বা অনিচ্ছেকৃতভাবে কিনতে হচ্ছে ভোক্তাদের। ৫০ পিচ  আটি বাঁধা এই লিচু বিক্রি করছেন ২০০ থেকে ২৫০ টাকায়। আর অপরিপক্ক আম বিভিন্ন নাম দিয়ে কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা।
একাধিক ক্রেতারা জানান স্বাদ হীন এই লিচু মুখে দিয়ে আবার ফেলে দিতে বাধ্য হয়েছি। পাতলা বাকল বড় বিচি যা একদম বাজে লাগে। উপজেলা কৃষি দপ্তর থেকে জানা গেছে বোম্বাই ও মাদ্রাজি লিচুর মৌসুম শুরু হবে মে মাসের একদম শেষের দিকে আর বেদেনা ও চায়না- ৩ জাতের লিচু পাওয়া  যাবে জুন মাসের মাঝামাঝি সময়ে।
এর আগে যে লিচু বাজারে আসছে তা অতিরিক্ত মুনাফা লাভে কেমিক্যাল দিয়ে পাকানো অপরিপক্ক লিচু। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে কেমিক্যাল মেশানো এই লিচু খেলে ছোট বড় সকলেরই লিভার কিডনির মারাত্মক ক্ষতি  ও পেটের পীড়া দেখা দিতে পারে। এছাড়াও দীর্ঘ মেয়াদি এটি ক্যানসারের ঝুঁকি সৃষ্টি করতে পারে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network