1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলায় গাঁজাসহ মাদক কারবারি আটক - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

ভোলায় গাঁজাসহ মাদক কারবারি আটক

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জেলা সদরের পূর্ব ইলিশার গাজীপুর চর সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোন ২০ কেজি গাঁজাসহ আজ এক ব্যাক্তিকে আটক করেছে।

শুক্রবার দুপুর দেড়টায় ভোলার কোস্ট গার্ড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ দুপুর ১টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি স্পিড বোটে তল্লাশি চালিয়ে কুমিল্লা হতে ভোলা সদরে পাচারকালে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়,আটক ব্যাক্তির নাম-মো. শরিফুল ইসলাম (২০)। সে কুমিল্লা জেলার উজিরপুরের রাজেন্দ্রপুর গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো.ফরিদ মিয়ার ছেলে।

ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড এর এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও সংবাদ সম্মেলনে বলা হয়েছে।

জব্দ গাঁজা এবং আটক মাদক কারবারির বিরদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network