1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নেছারাবাদে ধান কাটতে গিয়ে দরিদ্র বৃদ্ধ কৃষকের মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

নেছারাবাদে ধান কাটতে গিয়ে দরিদ্র বৃদ্ধ কৃষকের মৃত্যু

  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : নেছারাবাদ উপজেলার ভরতকাঠি গ্রামে মাঠে ধান কাটতে গিয়ে আঃ কুদ্দুস শেখ(৫৫) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।

 

শুক্রবার দুপুরে তিনি স্থানীয় মোহাম্মদ গাজী নামে এক ব্যক্তির জমির বোরোধান কাটতে গিয়ে ধান কাটা অবস্থায় অজ্ঞান হয়ে মাঠে পড়ে যান। উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই পথিমধ্য তার মৃত্যু হয়েছে। হয়ত রোদের তীব্রতায় মাঠের মধ্য বসে হিটস্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।

 

আঃ কুদ্দুস গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠি ১নং ওয়ার্ডের বাসিন্দা। দরিদ্র আঃ কুদ্দুস শেখ ওই গ্রামের মোঃ কাসেম শেখের পুত্র। তার স্ত্রীসহ চার ছেলে ও একটি মেয়ে রয়েছে।

 

জানা গেছে আঃ কুদ্দুস শেখ এলাকায় বিভিন্ন মানুষের জমিতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার সময় প্রচন্ড গরমের মধ্যে মাঠে বোরোধান কাটার কাজ করছিলেন। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে মাঠের আইলের ওপর ঢলে পড়েন। এ সময় কাছাকাছি থাকা কৃষকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পাশ্ববর্তী নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ভরতকাঠি ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফোরকান গাজী রুবেল বলেন, গ্রামের মোহাম্মদ গাজীর ধান কাটতে গিয়ে মাঠের মধ্য মাথা ঘুরে পড়ে যায় কুদ্দুস শেখ। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন। হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network