এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া গ্রামের সাগরপাড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ ভেসে এসেছে। রবিবার (১৭ মে) দুপুরে স্থানীয় বাসিন্দারা মরদেহটি তীরে পড়ে থাকতে দেখে নৌ-পুলিশকে খবর দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জোয়ারের পানিতে বা ঢেউয়ের তোড়ে মরদেহটি নাওয়াপাড়া গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন সাগরপাড়ে এসে আটকে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর পাঠায়। খবর পেয়ে পায়রা বন্দর নৌ-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় এবং মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। এবিষয়ে পায়রা বন্দর নৌ-পুলিশ ফাড়ি ইনচার্জ নয়ন কারকূন বলেন, সাগরপাড়ে ভেসে আসা এক নারীর মরদেহ...
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া গ্রামের সাগরপাড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ ভেসে এসেছে। রবিবার (১৭ মে) দুপুরে স্থানীয় বাসিন্দারা মরদেহটি তীরে পড়ে থাকতে দেখে নৌ-পুলিশকে খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জোয়ারের পানিতে বা ঢেউয়ের তোড়ে মরদেহটি নাওয়াপাড়া গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন সাগরপাড়ে এসে আটকে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর পাঠায়।
খবর পেয়ে পায়রা বন্দর নৌ-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় এবং মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। এবিষয়ে পায়রা বন্দর নৌ-পুলিশ ফাড়ি ইনচার্জ নয়ন কারকূন বলেন, সাগরপাড়ে ভেসে আসা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, এখন পর্যন্ত নাম ঠিকানা সনাক্ত হয়নি।