1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় ২৬ বস্তা জেলে চাল উদ্ধারের ঘটনায় মামলা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলতি বছরেই শুরু বরিশাল সরকারি মহিলা পলিটেকনিকে শিক্ষা কার্যক্রম!   কলাপাড়ায় দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু  কলাপাড়ায় রহমতপুর খালে দ্বিতীয় দফা উচ্ছেদ অভিযান শুরু কলাপাড়ায় ২৬ বস্তা জেলে চাল উদ্ধারের ঘটনায় মামলা শাহ্ মাহমুদিয়া কলেজ অধ্যক্ষকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন বরিশালে যুবককে কুপিয়ে হত্যা, প্রধান অভিযুক্ত মধু গ্রেপ্তার বানারীপাড়ায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ সেবা ক্যাম্প ঠিকাদারের বিল দ্রুত ছাড়ের তদবির, চেয়ার ছুড়ে মারার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে বানারীপাড়ায় হাতে মেহেদীর রঙ না মুছতেই নববধূর রহস্যজনক মৃত্যু !  হানি ট্র্যাপ মামলার আসামির জামিনে ক্ষোভ, কাফনের কাপড় পরে মানববন্ধন

কলাপাড়ায় ২৬ বস্তা জেলে চাল উদ্ধারের ঘটনায় মামলা

  • আপডেট সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামে সরকারি জেলে চাল মজুদ ও কালোবাজারির অভিযোগে এক ব্যক্তিসহ অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মৎস্য বিভাগের উপ-সহকারী কর্মকর্তা মোঃ মহসিন রেজা বাদী হয়ে কলাপাড়া থানায় মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি আমিরাবাদ গ্রামের মোঃ ইমরান হোসেন (৩০)।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ মে রাত ১০টার দিকে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ এলাকায় ইমরান হোসেনের বসতঘরে জেলেদের মাঝে বিনামূল্যে বিতরণের সরকারি চাল মজুদ করে ক্রয়-বিক্রয় করা হচ্ছে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে মৎস্য বিভাগের কর্মকর্তা, আনসার সদস্য ও অফিস স্টাফদের সমন্বয়ে একটি টিম রাত প্রায় ১১টা ৫০ মিনিটে ওই বাড়িতে অভিযান চালায়। এসময় অভিযুক্ত ইমরান হোসেনকে বাড়িতে পাওয়া যায়নি।
পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৩০ কেজি ওজনের ২৬ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালের মোট পরিমাণ ৭৮০ কেজি, যার আনুমানিক মূল্য ৩৯ হাজার টাকা। এছাড়াও ২৩টি খালি সরকারি বস্তা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত চাল বিধি মোতাবেক স্থানীয় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের দফাদার মোঃ ইউনুছ মিয়ার জিম্মায় প্রদান করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়, প্রকৃত জেলেদের মাঝে বিনামূল্যে বিতরণের সরকারি চাল কালোবাজারির উদ্দেশ্যে মজুদ ও ক্রয়-বিক্রয় করে আসামিরা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারার অপরাধ করেছেন। কলাপাড়া থানা ওসি মোঃ নজরুল ইসলাম জানায়, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network