1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় ভূমিসেবা মেলার উদ্বোধন ও আলোচনা সভা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল-আমিন সম্পাদক অলোক সাহা  ভাণ্ডারিয়ায় ভূমিসেবা মেলার উদ্বোধন ও আলোচনা সভা বাবুগঞ্জে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন বরিশালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু বরিশালে মাদকের টাকা না পেয়ে নিজের ঘরে ভাঙচুর-লুট, ছেলের নামে মায়ের মামলা ঝালকাঠিতে অধ্যক্ষের ঘুসিতে দাঁত ভাঙল কম্পিউটার অপারেটরের বিএনপির আরও ২ নেতাকে অব্যাহতি বাবুগঞ্জে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা নিয়ে বাবুগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু স্বরূপকাঠীতে নিখোঁজের একদিন পর ওঝার মরদেহ উদ্ধার, মেলেনি স্বর্ণালংকার ও টাকা

ভাণ্ডারিয়ায় ভূমিসেবা মেলার উদ্বোধন ও আলোচনা সভা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়া “ভূমিসেবা মেলা ২০২৬”-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যে ভাণ্ডারিয়া উপজেলা ভূমি অফিস চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাণ্ডারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ হাসিবুল হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রত্নেশ্বর কুমার মণ্ডল, ভাণ্ডারিয়া সাব-রেজিস্ট্রার অফিসার পার্থ প্রতিম মজুমদার, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদার এবং ভাণ্ডারিয়া বন্দর বালিকা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নাসেরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান বলেন, “দলিলের মাধ্যমে জমির মালিকানা অর্জিত হলেও নামজারি ও জমাখারিজের মাধ্যমে সেই মালিকানার সরকারি স্বীকৃতি নিশ্চিত হয়।

সরকারি স্বীকৃতি না থাকলে ভূমির মালিককে নানা জটিলতার সম্মুখীন হতে হয়।” তিনি আরও বলেন, নামজারি না থাকলে জমি ক্রয়-বিক্রয়, দান বা হেবা এবং অন্য কোনো উপায়ে হস্তান্তর করা যায় না।

এছাড়া জমিতে ভবন নির্মাণের প্ল্যান অনুমোদন পাওয়া এবং জমির বিপরীতে ব্যাংক ঋণ গ্রহণ করতেও জটিলতা সৃষ্টি হয়। অনুষ্ঠানে বক্তারা ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদান এবং জনগণের মধ্যে ভূমি-সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষকে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network