গলাচিপায় এনএসআই ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৫০ লক্ষ রেনুপোনা জব্দ, ট্রাক আটক
আপডেট সময় :
বুধবার, ২০ মে, ২০২৬
গলাচিপায় এনএসআই ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৫০ লক্ষ রেনুপোনা জব্দ, ট্রাক আটক
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ রেনুপোনা (গলদা/বাগদা) জব্দ করা হয়েছে। অভিযানে একটি ট্রাক ও রেনুপোনা বহনে ব্যবহৃত ড্রামও আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, যৌথ অভিযানে প্রায় ৫০ লক্ষ পিস গলদা/বাগদা রেনুপোনা জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। এছাড়া রেনুপোনা পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো ড-১৪-৪১০৯ নম্বরের একটি ট্রাক এবং ৪০টি ড্রাম জব্দ করা হয়। তবে অভিযানের সময় ট্রাকের চালক, হেলপার ও ৪ থেকে ৫ জন শ্রমিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। বুধবার বেলা ১১ টায় গলাচিপা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড থেকে...
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ রেনুপোনা (গলদা/বাগদা) জব্দ করা হয়েছে। অভিযানে একটি ট্রাক ও রেনুপোনা বহনে ব্যবহৃত ড্রামও আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যৌথ অভিযানে প্রায় ৫০ লক্ষ পিস গলদা/বাগদা রেনুপোনা জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। এছাড়া রেনুপোনা পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো ড-১৪-৪১০৯ নম্বরের একটি ট্রাক এবং ৪০টি ড্রাম জব্দ করা হয়। তবে অভিযানের সময় ট্রাকের চালক, হেলপার ও ৪ থেকে ৫ জন শ্রমিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। বুধবার বেলা ১১ টায় গলাচিপা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড থেকে এ ট্রাক জব্দ করেন।