1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চোরকে না পেয়ে বাবাকে গাছে বেঁধে রাখল এলাকাবাসী - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
অটোরিকশা আটকের পর চালকের ধাক্কায় ট্রাফিক পুলিশের মৃত্যু বরগুনায় আসামি ধরতে গিয়ে হামলায় আহত ৬ ডিবি পুলিশ বাউফলে সাইবার মামলায় উপ-খাদ্য পরিদর্শক কারাগারে চরফ্যাশনে যুবদল নেতার নেতৃত্বে ২ জামায়াত নেতাকে হাত-পা বেঁধে  মধ্যযুগীয় নির্যাতন ‘অর্থের বিনিময়ে’ এসএসসি পরীক্ষার্থীর খাতা লিখে দিচ্ছিলেন শিক্ষকরা অনলাইন সেবায় এসেছে বিসিসির পানি সরবরাহ বিভাগ বরিশাল শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট গলাচিপায় এনএসআই ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৫০ লক্ষ রেনুপোনা জব্দ, ট্রাক আটক ভোলায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে পুরস্কার প্রদান ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সচেতনতামূলক রেলী আয়োজন 

চোরকে না পেয়ে বাবাকে গাছে বেঁধে রাখল এলাকাবাসী

  • আপডেট সময় : বুধবার, ২০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নাটোরের সিংড়ায় কুলখানি অনুষ্ঠানের মধ্যে মোটরসাইকেল চুরির চেষ্টাকালে সোহেল নামের এক যুবককে না পেয়ে তার বাবা হান্নান আলীকে গাছে বেঁধে রাখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী গ্রামের বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় যুবক রাসেল জানান, মৃত আলাউদ্দিনের বাড়িতে কুলখানি অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালে বেলতলা গ্রামের ইকলাসের ১৫০ সিসি এফজেডএস মোটরসাইকেলটি চুরির চেষ্টা করা হয়।

অভিযোগ উঠেছে, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লাল মিয়ার ছেলে নাঈম হোসেন এবং সিংড়া উপজেলার মহিষমারী গ্রামের হান্নান আলীর ছেলে সোহেল মিলে মোটরসাইকেলটির তালা ভাঙার চেষ্টা করেন। প্রথমে সোহেল চেষ্টা করেও ব্যর্থ হন। পরে নাঈম তালা ভাঙার চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরিস্থিতি বুঝতে পেরে সোহেল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয় জনতা নাঈম হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিভিন্ন এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় নাঈমকে আশ্রয় দেওয়ার অভিযোগে সোহেলের বাবা হান্নান আলীকে আটক করে এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ, সোহেলের বাবা হান্নান আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তারা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর হাতে আটক নাঈম হোসেনকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মোটরকেলের মালিক ইকলাস হোসেন বলেন, মোটরসাইকেলের তালা ভাঙতে দেখে সন্দেহ করি। পরে তাকে আটক করলে বিভিন্ন চুরির কথা বলে। আমরা চাই এলাকায় যেন এসব অপরাধ বন্ধ হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network