1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাউফলে সাইবার মামলায় উপ-খাদ্য পরিদর্শক কারাগারে - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

বাউফলে সাইবার মামলায় উপ-খাদ্য পরিদর্শক কারাগারে

  • আপডেট সময় : বুধবার, ২০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফলে উপ-খাদ্য পরিদর্শক মো. অলিউল্লাহ (৪৪) নামের যুবক এবার সাইবার মামলায় কারাগারে গেলেন। বুধবার (২০ মে) বাউফল থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

অলিউল্লাহর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে,একটি সাইবার মামলায় গত মঙ্গলবার অলিউল্লাহ পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের বিচারক ছিলেন নওরীন করিম।

এর আগে গত ২৬ মার্চ কৃষকের তরমুজভর্তি ট্রলার লুট ও চাঁদাবাজির মামলায় পুলিশ অলিউল্লাহকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। অলিউল্লাহ বাউফল উপজেলার বড় ডালিমা গ্রামের বাসিন্দা।তিনি মির্জাগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উপ-খাদ্য পরিদর্শক। চাঁদাবাজি মামলায় গ্রেপ্তারের পর কর্তৃপক্ষ তাঁকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করে।

বাউফল থানা ও আদালত সূত্রে জানা গেছে, আবু সাঈদ ইছা ওরফে শরীফ তালুকদার নামের এক ব্যক্তির পরিবার নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য, গালাগাল ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে গত ১৪ মে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে উপ-খাদ্য পরিদর্শক অলিউল্লাহর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করেন।

ট্রাইব্যুনালের বিচারক শারমিন জাহান মামলাটি আমলে নিয়ে বাউফল থানাকে মামলা রুজু করে তদন্তে জন্য বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম ১৪ মে ওই নির্দেশ মোতাবেক সাইবার সুরক্ষা আইনের ১৭, ২৫ ও ৩০ ধারায় মামলা রুজু করেন। মামলা নং-৩৫।

বাদী পক্ষের আইনজীবী মো. হারুন অর রশিদ বলেন, গতকাল মঙ্গলবার অলিউল্লাহ আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন,’আদালতের নির্দেশে মামলা রুজু করে অধিকতর গুরুত্ব সহকারে মামলাটি তদন্ত করা হচ্ছে। মামলাটি যেহেতু তদন্তাধীন,তাই এ বিষয়ে এই মুহুর্তে এর বেশি বক্তব্য দেওয়া সম্ভব না।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network