1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে পুরস্কার প্রদান - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. মাসুদের সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার বাবুগঞ্জে অনুমতি ছাড়া বিএনপির সভা-সমাবেশ না করার নির্দেশ

ভোলায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে পুরস্কার প্রদান

  • আপডেট সময় : বুধবার, ২০ মে, ২০২৬
মোঃমনছুর আলম, জেলা প্রতিনিধি ভোলা। জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে ভোলা মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় মোঃ হাসান মিজানুর রহমান মিঠুকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে জেলা শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান।
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমে সফলতা এবং দক্ষ প্রশাসনিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রকিবুল হাসান।   শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার এ অর্জন ভোলা জেলার শিক্ষা অঙ্গনের জন্য গৌরবের বিষয়। এসময় তিনি এ সম্মাননার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network