1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় ১০ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি ঐক্যবদ্ধ থাকলে জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব : জয়নুল আবেদিন জাতীয় স্বর্ণ পদক প্রাপ্ত নারী উদ্যোক্তা পিংকি প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তার আবেদন  দপ্তরে গিয়ে অনিয়ম পেলেন প্রতিমন্ত্রী, ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ বাবুগঞ্জে ভূমি সেবায় ইতিবাচক পরিবর্তন, প্রশংসায় এসিল্যান্ড তামান্না কলাপাড়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কলাপাড়ায় ১০ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার রামিসা হত্যায় আসামিপক্ষে লড়বেন না কোনো আইনজীবী নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলা নদীর ছাড়পত্রে সাগর থেকে কৌশলে ইলিশ পাচার নির্দেশনা অমান্য করে বিদ্যালয় মাঠে পশুর হাটের আয়োজন

কলাপাড়ায় ১০ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় মাদক বিরোধী অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া ২নং আবাসন এলাকার কবরস্থানের পূর্ব-দক্ষিণ কর্নারের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত যুবক হলেন, মোঃ আবুল বশার (২২)। তিনি লালুয়া ইউনিয়নের মেরাউপাড়া ৩নং ওয়ার্ড এলাকার রিপন হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, কলাপাড়া থানার এসআই (নিঃ) মোঃ হামিদুল হক খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।
এসময় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় আবুল বশারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। কলাপাড়া থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network