1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি ঐক্যবদ্ধ থাকলে জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব : জয়নুল আবেদিন জাতীয় স্বর্ণ পদক প্রাপ্ত নারী উদ্যোক্তা পিংকি প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তার আবেদন  দপ্তরে গিয়ে অনিয়ম পেলেন প্রতিমন্ত্রী, ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ বাবুগঞ্জে ভূমি সেবায় ইতিবাচক পরিবর্তন, প্রশংসায় এসিল্যান্ড তামান্না কলাপাড়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কলাপাড়ায় ১০ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার রামিসা হত্যায় আসামিপক্ষে লড়বেন না কোনো আইনজীবী নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলা নদীর ছাড়পত্রে সাগর থেকে কৌশলে ইলিশ পাচার নির্দেশনা অমান্য করে বিদ্যালয় মাঠে পশুর হাটের আয়োজন

কলাপাড়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ “শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই” দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে শিশু ও নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নারী ও শিশুদের নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া উপজেলা মহিলা পরিষদের নমিতা দত্ত, স্থপতি ইয়াকুব হোসেন, মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলার সাধারণ সম্পাদক তারেক সুমন, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সুমন, সিপিপি কর্মী শহিদুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভার কলাপাড়ার সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রতন, আমরা কলাপাড়াবাসীর সভাপতি নজরুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী শামীম বেপারী, তানজিল জামান জয়, জেমস জানিব ও কলাপাড়া সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রথম আলো বন্ধুসভার কলাপাড়ার সভাপতি মোস্তফা জামান সুজন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network