1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
এক মোটরসাইকেলে ৩ জন, ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো সবার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
এমবিবিএস’র ফলাফলে সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রশংসনীয় সাফল্য ভাণ্ডারিয়ায় সড়কে বালু ফেলে জনদুর্ভোগ, ৫১ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঠালিয়ায় স্ত্রীর হামলায় স্বামী গুরুতর আহত: ঘটনাস্থল থেকে হাতুড়ির হাতল উদ্ধার পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়ন, মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা ২৭৬ কোটি টাকা আত্মসাৎ: শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে দুদকের মামলা রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে মারধরের অভিযোগ কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি

এক মোটরসাইকেলে ৩ জন, ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো সবার

  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের ঘোড়াঘাটে মোটরসাইকেল ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। একজন ঘটনাস্থলেই ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়।

শনিবার (২৩ মে) সকাল ৯টায় রানীগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তিন জনের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি। তবে ঘাতক ট্রাক জব্দসহ হেলপারকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- ঘোড়াঘাট উপজেলার নূরপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে আল-আমিন (১৬), মোখলেসপুর গ্রামের ছালম উদ্দিনের ছেলে সৈকত (১৫) ও আফছাড়াবাদ কলোনির সমসের উদ্দিনের ছেলে কাইউম (২০)।

ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, শনিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় দিনাজপুরমুখী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের তিন যাত্রী সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত দুই জনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network