1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় শিশু বলাৎকারের দায়ে মসজিদের ইমামকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

কলাপাড়ায় শিশু বলাৎকারের দায়ে মসজিদের ইমামকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় সাত বছরের এক শিশুকে বলাৎকারের দায়ে মসজিদের ইমাম মো: বেল্লাল হোসেনকে (২৮) গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করা হয়েছে।

 

শনিবার ভোরে উপজেলার লতাচাপলী ইউনিয়নের দিয়ার আমখোলা গ্রামে ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটে। মহিপুর থানার ওসি মো: শামীম হাওলাদার এ খবর নিশ্চিত করেন। এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা মহিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯ (১) ধারায় একটি মামলা করেছেন। মামলা নং-১৪, তারিখ-২৩-০৫-২০২৬। শিশুটির ডাক্তারি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এই পুলিশ কর্মকর্তা আরো জানান, প্রতিদিনের মতো মসজিদের মক্তবে অন্যান্য শিশুদের সঙ্গে দিয়ার আমখোলা গ্রামের ‘উত্তর দিয়ার আমখোলা আবুল হাজেরা জামে মসজিদের’ মক্তবে কোরআন ও কায়দা শিক্ষা গ্রহণের জন্য যায়। এক পর্যায়ে মসজিদের ইমাম অভিযুক্ত বেল্লাল হোসেন ওই শিশুকে তার ঘুমানোর কক্ষে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। স্থানীয়রা স্পর্শকাতর ও জঘন্য ঘটনাটি জানতে পেরে ইমামের ওপর হামলা চালায়। গণধোলাই দেয়। করেন পুলিশে সোপর্দ।

 

স্থানীয়রা জানান, ওই ইমামের বিরুদ্ধে কোমলমতি শিশুদের ওপর এমন যৌন নিপীড়ন চালানোর এমন আরো অভিযোগ রয়েছে। আটক ইমাম বেল্লাল হোসেনের বাড়ি ডালবুগঞ্জ ইউনিয়নের মনষাতলী গ্রামে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network