1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দশমিনায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
দশমিনায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আর্জেন্টিনা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল: স্পিকার ভোলায় শেষ মূহুর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট মির্জাগঞ্জে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১১ ওয়ারিশ বাদ দিয়ে একক নামে নামজারির চেষ্টা,ব্যর্থ হয়ে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ রামিসার হত্যাকারীকে দ্রুততম সময়ের মধ্যে সাজার আওতায় আনবে সরকার : তথ্যমন্ত্রী আইনি গেরোয় উদ্বোধনের দিনেই বন্ধ বরিশাল বাণিজ্য মেলা বানারীপাড়ায় ২ শিক্ষকের ১ লাখ টাকা হাতিয়ে নিলেন তহশিলদার ওবায়দুর! রামিসার হত্যাকারীর ফাঁসি হবে কবে? কলাপাড়ায় বিচারের দাবিতে মানবাধিকার সংগঠনের মানববন্ধন বরিশালে সংবাদ প্রকাশের জের সাংবাদিককে মারধর জামায়াত কর্মীর

দশমিনায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর দশমিনায় মোসা. সালমা পারভীন (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) সকালে উপজেলার রণগোপালদী ইউনিয়নের চরঘূনী এলাকায় নিজ বাসার শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সালমা পারভীন মালয়েশিয়া প্রবাসী বশির বেপারীর স্ত্রী এবং দুমকি উপজেলার নুর ইসলাম হাওলাদারের মেয়ে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকালে তিনি কক্ষের দরজা বন্ধ করে রাখেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা জানালা দিয়ে তাকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।

পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network