1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কোরবানির ঈদ ঘিরে ব্যস্ত কামারপল্লী - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট ভোলায় ভুয়া দলিল দিয়ে কোটি টাকার জমি দখলের অভিযোগ পটুয়াখালীতে নৌযান শুমারি-২০২৬ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত পটুয়াখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস বরগুনায় প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক : সংস্কারের ১৫ দিনের মাথায় খানাখন্দে ভরপুর, অনিয়মের অভিযোগ মশা নিধনে দেশীয় প্রযুক্তির রাসায়নিক ব্যবহার সম্ভাবনাময় হতে পারে : মির্জা ফখরুল বাবুগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

কোরবানির ঈদ ঘিরে ব্যস্ত কামারপল্লী

  • আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগর উপজেলার কামারপল্লী ও হাট-বাজারগুলোতে কর্মব্যস্ততা তুঙ্গে উঠেছে। পশু কোরবানির প্রয়োজনীয় সরঞ্জাম দা, বঁটি, ছুরি ও চাপাতি তৈরি এবং পুরনো সরঞ্জামে শান দেওয়ার কাজে দিন-রাত টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে কামার দোকানগুলো।

 

সরেজমিন দেখা যায়, ভোর থেকে গভীর রাত পর্যন্ত আগুনের ভাটিতে লোহা পুড়িয়ে চলছে ধারালো অস্ত্র তৈরির কাজ। কেউ পুরনো ছুরি-চাপাতিতে শান দিচ্ছেন, আবার কেউ নতুন সরঞ্জাম তৈরি করছেন। কোরবানির পশুজবাই ও গোশত প্রস্তুতের প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে গ্রাহকদের ভিড়ও বাড়ছে প্রতিদিন।

 

স্থানীয় কামারদের ভাষ্য, একসময় কৃষিকাজে ব্যবহৃত হাঁসুয়া, কাস্তে, কোদাল ও কুড়ালের কাজেই বছরের অধিকাংশ সময় কেটে যেত। কিন্তু আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহারে সেই চাহিদা অনেক কমে গেছে। ফলে এখন কোরবানির ঈদই তাদের বছরের প্রধান আয়ের মৌসুমে পরিণত হয়েছে। পাড়েরহাট বাজারের কামার উত্তম কর্মকার জানান, প্রায় ৪০ বছর ধরে তিনি এ পেশার সাথে যুক্ত। সারা বছর সীমিত কাজ থাকলেও ঈদের সময়ই সবচেয়ে বেশি আয় হয়। ছোট ছুরি থেকে বড় চাপাতিতে শান দিতে ৫০ থেকে ১০০ টাকা নেয়া হচ্ছে। নতুন ছুরি ও চাপাতি বিক্রি হচ্ছে ৫৫০ টাকা থেকে দেড় হাজার টাকায়।

 

তিনি বলেন, ‘আগে কৃষিকাজের সরঞ্জামের চাহিদা ছিল বেশি। এখন মেশিনের কারণে সেই কাজ কমে গেছে। তাই কোরবানির ঈদকে ঘিরেই আমাদের মূল ব্যবসা চলে।

 

স্থানীয়দের মতে, কোরবানির ঈদ শুধু ধর্মীয় উৎসবই নয়, গ্রামীণ ঐতিহ্যবাহী কামারশিল্পের জন্যও একটি বড় অর্থনৈতিক মৌসুম। বছরের অন্য সময় অনেক কামার পেশা বদলালেও ঈদের আগে আবারো তারা ফিরে আসেন পুরনো ভাটিতে। এতে কিছুদিনের জন্য হলেও প্রাণ ফিরে পায় হারিয়ে যেতে বসা এ ঐতিহ্যবাহী পেশা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network