1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গলাচিপায় ৬৬৫ জেলের চাল গায়েব : তোপের মুখে চেয়ারম্যান - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

গলাচিপায় ৬৬৫ জেলের চাল গায়েব : তোপের মুখে চেয়ারম্যান

  • আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর গলাচিপা উপজেলা উপজেলার গোলখালী ইউনিয়নে সরকারি জেলে তালিকায় নাম থাকা সত্ত্বেও ৬৬৫ জন জেলে চাল না পাওয়ার অভিযোগ উঠেছে।

 

এ ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন ভুক্তভোগীরা।

 

রোববার (তারিখ) সকাল ১১টায় গোলখালী ইউনিয়নের নলুয়াবেগি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বঞ্চিত জেলেদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে অংশ নেওয়া জেলেরা অভিযোগ করেন, সরকারি তালিকায় গোলখালী ইউনিয়নের ১ হাজার ৬১৫ জন জেলের নাম থাকলেও বাস্তবে চাল বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ৯৫০ জনকে। এতে তালিকাভুক্ত ৬৬৫ জন জেলে সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন।

 

ভুক্তভোগী জেলেরা বলেন, “আমাদের নাম সরকারি তালিকায় রয়েছে। তারপরও আমরা চাল পাইনি। আমরা চাই সরকার যে তালিকা করেছে, সেই তালিকা অনুযায়ী সবাইকে চাল বিতরণ করা হোক।

 

এদিকে, চাল না পাওয়া জেলেদের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও সমালোচনা করছেন বলেও জানা গেছে।

 

অন্যদিকে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাবি করেন, সরকারি নির্দেশনা ও বরাদ্দ অনুযায়ীই চাল বিতরণ করা হয়েছে। তবে তিনি বলেন, “সরকারের তালিকা অনুযায়ী যেন সকল জেলে তাদের প্রাপ্য সহায়তা পান, সেই দাবির সঙ্গে আমরাও একমত।” স্থানীয়রা বিষয়টি তদন্ত করে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network