ভোলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মিঠুকে পুরস্কার দিলেন জেলা প্রশাসক
আপডেট সময় :
রবিবার, ২৪ মে, ২০২৬
ভোলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মিঠুকে পুরস্কার দিলেন জেলা প্রশাসক
মোঃ মনছুর আলম জেলা প্রতিনিধি ভোলা ঃভোলা জেলার মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হাসান মিজানুর রহমান মিঠুকে পুরস্কার প্রদান করেছে জেলা প্রশাসক। রবিবার দুপুরে জেলা প্রশাসকের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দক্ষ ও নিবেদিতপ্রাণ প্রধান শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছেন। তিনি শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে সম্মাননা ও পুরস্কার তুলে দেন। এ সময় শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের আরও উৎসাহিত করতে...
মোঃ মনছুর আলম জেলা প্রতিনিধি ভোলা ঃভোলা জেলার মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হাসান মিজানুর রহমান মিঠুকে পুরস্কার প্রদান করেছে জেলা প্রশাসক। রবিবার দুপুরে জেলা প্রশাসকের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দক্ষ ও নিবেদিতপ্রাণ প্রধান শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছেন। তিনি শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।
এ সময় শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের আরও উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।