1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জিয়ানগরে প্যাকেটজাত ভিজিএফ চাল বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট ভোলায় ভুয়া দলিল দিয়ে কোটি টাকার জমি দখলের অভিযোগ পটুয়াখালীতে নৌযান শুমারি-২০২৬ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত পটুয়াখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস বরগুনায় প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক : সংস্কারের ১৫ দিনের মাথায় খানাখন্দে ভরপুর, অনিয়মের অভিযোগ মশা নিধনে দেশীয় প্রযুক্তির রাসায়নিক ব্যবহার সম্ভাবনাময় হতে পারে : মির্জা ফখরুল বাবুগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

জিয়ানগরে প্যাকেটজাত ভিজিএফ চাল বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :  পিরোজপুরের জিয়ানগর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমানের নিজ উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্যাকেটজাত ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

 

রোববার উপজেলার পত্তাশী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে চালের প্যাকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান।

 

আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মস্তান হাফিজ, জিয়ানগর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, পত্তাশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মো. কবির শিকদার, জিয়া পরিষদের আহ্বায়ক ইউপি সদস্য নাজমুল হাসান এবং জিয়ানগর ডিগ্রি কলেজের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বাবু। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় ৭ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। চাল বিতরণ কার্যক্রমে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও সন্তোষ দেখা যায়।

 

ইউএনও হাসান মো. হাফিজুর রহমান বলেন, “অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সঠিকভাবে ১০ কেজি চাল বিতরণ নিশ্চিত করতে নিজ উদ্যোগে প্যাকেট ক্রয় করা হয়েছে। পরে চাল পরিমাপ করে প্যাকেটজাত করা হয়। সরকারের পাশাপাশি ব্যক্তিগত ও মানবিক উদ্যোগ থেকেও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসা উচিত।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network