1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২ চালক - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম

বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২ চালক

  • আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর কাঁঠালতলা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রহমতপুর এলাকা থেকে ইটভাটার ইটবোঝাই একটি ট্রাক বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাক কাঁঠালতলা এলাকায় পৌঁছালে দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় উভয় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দুই চালক গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহত চালকদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরণ করেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network