1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন বেল্লাল হোসেন বাবুগঞ্জে রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের আইডি কার্ড বিতরণ কাঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক আহত, অভিযুক্ত আটক কাঠালিয়ায় ৯ মাসের শিশুকে বিক্রির অভিযোগ, বাবা-মায়ের দাবি ‘লালন-পালনের জন্য প্রদান’ প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়ায় বাবুগঞ্জের মুবিন মাঝি আটক বানারীপাড়ায় বিএনপি নেতা ও  বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান মহিলা ও শিশুবিষয়ক  মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হলেন সেলিমার রহমান বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত দাদার সম্পত্তি লিখে নিয়ে উধাও নাতি, বিপাকে বৃদ্ধ দম্পতি

ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ ও বেপরোয়া গতির কারণে দিন দিন বাড়ছে দুর্ঘটনা। বিশেষ করে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে মহাসড়কে যান চলাচল বৃদ্ধি পাওয়ায় আতঙ্কও বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। এরই ধারাবাহিকতায় মাদারীপুরের রাজৈর পৌরসভার সামনে থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ।

 

সোমবার সকালে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

পুলিশ জানায়, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে আমগ্রাম থেকে টেকেরহাট সড়ক এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় অজ্ঞাত যানবাহনের চাপায় তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

 

রাজৈর থানার ওসি আমিনুল ইসলাম জানান, লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network