1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ার বিদ্যুৎহীন ১০ পরিবার, তীব্র গরমে নাভিশ্বাস - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে মাঝিদের নৈরাজ্য থামালেন বিচারক বরিশালে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝালকাঠির বাওনের হাটে মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন  কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন কালবৈশাখীর কবলে পড়ে দুই লঞ্চের সংঘর্ষ, আহত ১০ পিরোজপুরের পশুর হাটে র‌্যাব এর কন্ট্রোল রুম স্থাপন কলাপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার  চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পেছনে স্থানীয় আধিপত্য বিস্তারের অভিযোগ ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, বরিশালে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৪

কলাপাড়ার বিদ্যুৎহীন ১০ পরিবার, তীব্র গরমে নাভিশ্বাস

  • আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের মধ্যলোন্দা গ্রামের প্রায় ৯ থেকে ১০টি পরিবার এখনো বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।

 

স্বাধীনতার দীর্ঘ ৫৪টি বছর পেরিয়ে গেলেও এসব পরিবারের ঘরে পৌঁছেনি বিদ্যুতের আলো। ফলে তীব্র গরম ও নানাবিধ দুর্ভোগের মধ্য দিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।

 

ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে রয়েছেন মোস্তফা মৃধা, শাহিন মৃধা, জাহিদুল মৃধা, সেকেন্দার মৃধা, আসলাম হাওলাদার, রফিক হাওলাদার, নাছের মৃধা, স্বপন মৃধা ও শিপন মৃধা। প্রত্যেক পরিবারের নিজস্ব বসতঘর থাকলেও এখনো তারা বিদ্যুৎ সংযোগ পাননি।

 

সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ সংযোগের দাবিতে ক্ষোভ প্রকাশ করে একত্রিত হয়ে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। এ সময় তারা অভিযোগ করেন, বিদ্যুতের সংযোগ দেওয়ার আশ্বাস দিয়ে একটি দালাল চক্র তাদের কাছ থেকে প্রায় ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও তারা কোনো সংযোগ পাননি।

 

ভুক্তভোগী আ: রহিম জানান, বিদ্যুৎ না থাকায় শিশুদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। এছাড়া মোবাইল চার্জ, ফ্যান চালানোসহ দৈনন্দিন নানা কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে প্রচণ্ড গরমে নারী, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন।

 

এসময় তারা দ্রুত তাদের গ্রামে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network