1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গলাচিপায় তুচ্ছ ঘটনায় গুরুতর আহত এক হাসপাতালে ভর্তি - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

গলাচিপায় তুচ্ছ ঘটনায় গুরুতর আহত এক হাসপাতালে ভর্তি

  • আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬

গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পানপট্টি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উত্তর পানপট্টি গ্রামের রেন্ডিতলা বাজারে। রবিবার রাত আনুমানিক ৯ টার দিকে ।

আহত হলেন, সরকারি কলেজ পড়ুয়া ছাত্র সিয়াম মাতুব্বর (১৭)। আহত সিয়ামকে উদ্ধর করে এলাকাবাসী গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। আহত সিয়াম হচ্ছেন উত্তর পানপট্টি গ্রামের আশরাফ মাতব্বরের ছেলে। আহত সিয়াম বলেন, কলেজ বন্ধ দেওয়ায় বাড়িতে চলে আসি।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রেন্ডিতলা বাজারে রাত আনুমানিক নয়টার দিকে এলোপাতাড়ি ভাবে আমাকে পিটিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের করত বরত চিকিৎসক ডাক্তার মেজবাহ উদ্দিন বলেন, আহত সিয়ামের মাথায় শেলাই আছে।

দ্বিতীয় তলায় ৫ নম্বর বেডে ভর্তি আছে। আহত সিয়ামের বাবা আশরাফ মাতব্বর বলেন, আমার ছেলে পটুয়াখালী সরকারি কলেজে পড়ে। কোরবানি উপলক্ষে কলেজ বন্ধ দেওয়ায় বাড়িতে এসেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতের আঁধারে আমার ছেলেকে মারধর করেছে।

আমি এর সঠিক বিচার চাই। সিয়ামের মা কোহিনুর বেগম বলেন, আমার ছেলেকে রেন্ডিতলা বাজারে বসে মারধর করা হয়েছে। আমি এদের সঠিক বিচার চাই। কারা করেছে জানতে চাইলে সিয়ামের মা বলেন, বাজারে গিয়ে যেনে আপনাদেরকে জানাবো।

সিয়ামের চাচাতো ভাই জাহিদুল মাতব্বর বলেন, পূর্ব শত্রুতার জেরে আমার ভাই সিয়ামকে মারধর করা হয়েছে। পানপট্টি ইউনিয়নের এক নম্বর ওয়াডের ইউপি সদস্য মো.চানমিয়া বলেন, বিষয়টি আমি শুনেই হসপিটালে চলে এসেছি।

পানপট্টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাসুদ রানা বলেন, ইউপি সদস্যর মাধ্যমে বিষয়টি আমি শুনেছি দেখব। গলাচিপা থানা অফিসার ইনচার্জ ওসি তদন্ত মো.জিলোন সিকদার বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সিয়ামের বাবা আশরাফ মাতব্বর গলাচিপা থানায় অভিযোগ করবেন বলে জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network