1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরের পশুর হাটে র‌্যাব এর কন্ট্রোল রুম স্থাপন - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট ভোলায় ভুয়া দলিল দিয়ে কোটি টাকার জমি দখলের অভিযোগ পটুয়াখালীতে নৌযান শুমারি-২০২৬ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত পটুয়াখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস বরগুনায় প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক : সংস্কারের ১৫ দিনের মাথায় খানাখন্দে ভরপুর, অনিয়মের অভিযোগ মশা নিধনে দেশীয় প্রযুক্তির রাসায়নিক ব্যবহার সম্ভাবনাময় হতে পারে : মির্জা ফখরুল বাবুগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

পিরোজপুরের পশুর হাটে র‌্যাব এর কন্ট্রোল রুম স্থাপন

  • আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬

পিরোজপুর, প্রতিনিধিঃ ‎আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পিরোজপুরের পশুর হাটগুলোতে সার্বিক নিরাপত্তা, জাল টাকা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে নেমেছে র‌্যাব-৮। ‎সোমবার (২৫ মে) বিকেল ৩টায় র‌্যাব-৮, সিপিএসসি’র কোম্পানি কমান্ডার মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল পিরোজপুর পৌরসভার বলেশ্বর ব্রিজ সংলগ্ন পশুর হাট পরিদর্শন করেন। ‎

এসময় তিনি হাটে জাল টাকা শনাক্তকরণের অত্যাধুনিক মেশিন স্থাপন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। ‎ ‎পরিদর্শনকালে র‌্যাব সদস্যরা হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ স্থানসমূহ ঘুরে দেখেন।

ঈদকে কেন্দ্র করে জাল টাকা, প্রতারণা কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে র‌্যাবের নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়। ‎পরিদর্শন শেষে পৌরসভার পশুর হাটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মিডিয়া ব্রিফিংয়ে অংশ নেন কোম্পানি কমান্ডার মোঃ কামরুজ্জামান।

তিনি জানান, ঈদকে সামনে রেখে জেলার বিভিন্ন পশুর হাটে র‌্যাবের টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে পশু কেনাবেচা করতে পারেন। এছাড়াও পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পাচপাড়া বাজার পরিদর্শন করেন এবং ইজারাদার, বিক্রেতা ও ক্রেতাদেরকে র‌্যাব এর পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ দেয়া হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network