1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

  • আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের বেসামরিক প্রধান, সাবেক মন্ত্রী এবং পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এর বাবা মরহুম নুরুল ইসলাম মঞ্জুরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টায় ভাণ্ডারিয়া বিএনপি কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মরহুম নুরুল ইসলাম মঞ্জুরের কর্মময় জীবন, দেশ ও জনগণের কল্যাণে তাঁর অবদান এবং রাজনৈতিক নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতারা। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির আকন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই হাওলাদার, যুগ্ম আহ্বায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মোল্লা জমাদ্দার এবং উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, সাবেক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দোয়া মোনাজাদ পরিচালনা করেন হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network