1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মঠবাড়িয়ায় নৃশংসভাবে কুপিয়ে দু’যুবককে হত্যা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট ভোলায় ভুয়া দলিল দিয়ে কোটি টাকার জমি দখলের অভিযোগ পটুয়াখালীতে নৌযান শুমারি-২০২৬ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত পটুয়াখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস বরগুনায় প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক : সংস্কারের ১৫ দিনের মাথায় খানাখন্দে ভরপুর, অনিয়মের অভিযোগ মশা নিধনে দেশীয় প্রযুক্তির রাসায়নিক ব্যবহার সম্ভাবনাময় হতে পারে : মির্জা ফখরুল বাবুগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

মঠবাড়িয়ায় নৃশংসভাবে কুপিয়ে দু’যুবককে হত্যা

  • আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের মঠবাড়িয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দ’ুটি ঘটনায় দু’যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার (২৪ মে) দুপুরে উপজেলার ফুলঝুরি গ্রাম ও টিকিকাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন ফুলঝুরি গ্রামের মোহাম্মদ ইউসুফ শরীফ (৩৫) এবং টিকিকাটা ইউনিয়নের পোশাক ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (৩০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফুলঝুরি গ্রামে ইউসুফ শরীফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

 

অন্যদিকে, টিকিকাটা ইউনিয়নের নিজ ঘর থেকে আব্দুল কাইয়ুমের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা কুঠার দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে। তবে হত্যার কারণ এখনও নিশ্চিত  হওয়া যায়নি।

 

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ ছিদ্দিকী জানিয়েছেন ফুলঝুরিতে ইউসুফ শরীফ হত্যাকান্ডের ঘটনায় দু’জনকে পুলিশ আটক করেছে। তদন্তের স্বার্থে আপাতত তাদের পরিচয় জানানো যাচ্ছে না। আর টিকিকাটায় আব্দুল কাইয়ুম হত্যাকান্ডের কারন ও কে  বা কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। তবে পুলিশের গোয়েন্দারা এব্যাপারে কাজ করছে। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network