1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

লালমোহনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

  • আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসা ও লালমোহন মডেল একাডেমীর উদ্যোগে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৫ মে) সকালে লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসা ও লালমোহন মডেল একাডেমীর পরিচালক অধ্যাপক আব্দুজ জাহের এর সভাপতিত্বে এবং মডেল একাডেমীর প্রধান শিক্ষক আজিম উদ্দিন খানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী সমাজ কল্যান পরিষদের সহ-সভাপতি মাওলানা আব্দুল হক, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, লালমোহন প্রেসক্লাব সভাপতি সোহেল মো. আজিজ শাহীন পাটোয়ারী, ইসলামী সমাজ কল্যান পরিষদের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল মালেক প্রমূখ।

 

আলোচনায় বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। পড়ালেখার পাশাপাশি শিশুদের বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত। এতে শিশুদের মেধার বিকাশ ও আত্মনির্ভরশীল হয়ে উঠে। প্রত্যেক অভিভাবক তাদের সন্তানদের প্রতি লক্ষ্য রাখা উচিত। আমাদের প্রত্যেক অভিভাবকগণ শিশুদের স্বার্থের কথা মাথায় রেখে শিশু কার সাথে মেশে এবং খেলাধুলা করে কোথায় যায় পুরো বিষয়টি সাবধানতার সহিত  খেয়াল ও লক্ষ্য রাখতে হবে।

 

উল্লেখ্য, গত ৩দিন (২১, ২৩ ও ২৪ মে) ব্যাপী প্রতিষ্ঠানের প্লে গ্রুপ থেকে দাখিল দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে সোমবার প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতার বিষয় ছিলো কোরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, উপস্থিত বক্তৃতা, সাধারণ জ্ঞান, রচনা প্রতিযোগিতা, ছড়া ও কবিতা আবৃত্তি, সুন্দর হস্তাক্ষর, অংকন, ইত্যাদি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network