1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সামুদ্রিক সম্পদ রক্ষায় পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে ঢুকে কৃষককে মারধর, ধাওয়া খেয়ে শটগান ফেলে পালালো বিএসএফ সদস্যরা বরিশালে ফেসবুকে ব্যক্তিগত ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইল, ২ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সামুদ্রিক সম্পদ রক্ষায় পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান

  • আপডেট সময় : বুধবার, ২৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :  সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকারের জারি করা ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে যৌথ অভিযান চালিয়ে পটুয়াখালীতে প্রায় ১৪ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় একটি পিকআপসহ তিন দুষ্কৃতকারীকে আটক করা হয়।

গতকাল মঙ্গলবার সকাল ১১টায় পটুয়াখালী সদর থানাধীন টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং মৎস্য অধিদপ্তর।

কোস্ট গার্ড সূত্র জানায়, সরকার ১৫ এপ্রিল ২০২৬ থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত মোট ৫৮ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এরই অংশ হিসেবে পরিচালিত অভিযানে সন্দেহভাজন একটি পিকআপ তল্লাশি করে প্রায় ৭৫০ কেজি বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ ও ১ হাজার ৩শ’ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৩৫ হাজার টাকা।

এ সময় পিকআপের চালক ও দুই হেল্পারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিষিদ্ধ সামুদ্রিক মাছ ও জাটকা পরিবহনের দায়ে তাদের মোট ১৫ হাজার টাকা ঁজরিমানা করেন পটুয়াখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জব্দকৃত মাছ পটুয়াখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network