1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

লালমোহনে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

  • আপডেট সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় পৃথকস্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তোরাবগঞ্জ ও বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবীরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবীরচর এলাকার বাসিন্দা মো. জামশেদের মেয়ে মোসা. জাইমা এবং কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের ছেলে মো. শাহাদাত। শিশু দুইজনের বয়স দেড় বছর করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘরের কাজে ব্যস্ত ছিল শিশুদের স্বজনরা। এ ফাঁকে শিশুরা পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বেরিয়ে যায়। পরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে ওই দুই শিশুকেই তাদের বসতঘরের পাশের পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশুদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাদের মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় ওই দুই শিশুর পরিবারে শোকের মাতম চলছে।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। যার জন্য মরদেহ শিশুদের স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এই দুই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network