1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দুমকিতে বজ্রপাতে নিহত ১ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

দুমকিতে বজ্রপাতে নিহত ১

  • আপডেট সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর দুমকি উপজেলায় আকস্মিক বজ্রপাতে মজিবর সরদার (৫৮) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলার লেবুখালী ইউনিয়নে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত মজিবর রহমান লেবুখালী ইউনিয়নের লেবুখালী গ্রামের মৃত হাতেম সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। বাড়ির পশ্চিম পাশে মাঠে থাকা গরু আনতে গেলে হঠাৎ বজ্রাঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুমকি থানার ওসি সেলিম উদ্দিন বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network