1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে ও নবায়নযোগ্য শক্তির দাবিতে তরুণদের শপথ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
চিকিৎসক-নার্স সংকটে নাজেহাল শেবাচিম সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ভোলায় বন্ধ থাকা সাড়ে ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি ফের সচল হচ্ছে পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর ৫০০ টাকার পুঁজিতে ভাগ্য বদল জাহিদের সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল দৌলতখানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত কলাপাড়ায় জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে ও নবায়নযোগ্য শক্তির দাবিতে তরুণদের শপথ ট্রাম্প-খামেনি বৈঠক স্রেফ অবাস্তব কল্পনা, দাবি আরাগচির

কলাপাড়ায় জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে ও নবায়নযোগ্য শক্তির দাবিতে তরুণদের শপথ

  • আপডেট সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পরিবেশ ও জলবায়ুর জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে কলাপাড়ায় তরুণদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার বেলা ১১টায় কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ, আমরা কলাপাড়াবাসী, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক, প্রান্তজন এবং একশনএইড বাংলাদেশ উদ্যোগে কলাপাড়া উপজেলা প্রশাসন খেলার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ সংগঠক, পরিবেশকর্মী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

 

এই শপথ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য এবং কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। এ সময়ের বক্তব্য রাখেন কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য সচিব মনোয়ারা বেগম, সদস্য মেজবাহউদ্দিন মাননু, মোসা: দুলালী, প্রান্তজন এর ফিল্ড কোর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ সহ প্রমুখ।

 

অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণরা পরিবেশ ও জলবায়ুর জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানিনির্ভর উন্নয়নের পরিবর্তে নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানির প্রসারে কাজ করার শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পরে তরুণরা একটা ব্যানারে জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে তাদের ভাবনার কথা লেখেন এবং সমর্থন জানিয়ে স্বাক্ষর করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network