1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পটুয়াখালীতে গরু ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুট, মৃত ভেবে পুকুরপাড়ে ফেলে গেল দুর্বৃত্তরা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
চিকিৎসক-নার্স সংকটে নাজেহাল শেবাচিম সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ভোলায় বন্ধ থাকা সাড়ে ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি ফের সচল হচ্ছে পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর ৫০০ টাকার পুঁজিতে ভাগ্য বদল জাহিদের সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল দৌলতখানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত কলাপাড়ায় জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে ও নবায়নযোগ্য শক্তির দাবিতে তরুণদের শপথ ট্রাম্প-খামেনি বৈঠক স্রেফ অবাস্তব কল্পনা, দাবি আরাগচির

পটুয়াখালীতে গরু ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুট, মৃত ভেবে পুকুরপাড়ে ফেলে গেল দুর্বৃত্তরা

  • আপডেট সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর মহিপুরে সালাউদ্দিন হাওলাদার নামে এক গরু ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে মৃত ভেবে পুকুরপাড়ে ফেলে রেখে সঙ্গে থাকা ৭২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

 

গতকাল শুক্রবার রাত নয়টার দিকে মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের খাপরাভাঙ্গা গ্রামে সালাউদ্দিন হাওলাদারের নিজ বাড়ির পুকুরপাড়ে এ হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। তবে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১১টার দিকে তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণ করা হয়।

 

আহত ব্যবসায়ীর স্ত্রী মোসা. তহমিনা জানান, তার স্বামী গরু বিক্রি শেষে বাজার করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে পূর্ববিরোধের জের ধরে স্থানীয় ইয়াসিন গাজী এবং তার পিতা আমির গাজী ও ভাই ইব্রাহিম গাজী সালাউদ্দিনের ওপর অতর্কিত হামলা চালান। তাঁরা সালাউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করার পাশাপাশি সঙ্গে থাকা টাকাও লুট করে নিয়ে যান।

 

কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল মালেক জানান, আহতের বুকের মধ্যে ধারালো অস্ত্র ঢুকিয়ে দেওয়ায় ফুসফুস পর্যন্ত ক্ষত সৃষ্টি হয়েছে। এ ছাড়া দুই হাতের বাহু ধারালো অস্ত্রের কোপে ঝুলে গেছে। মারাত্মক এই জখমগুলোর কারণে শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম বলেন, ঘটনাটি শুনেছি, তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network