নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে জেলার বাউফলে সচেতনতামূলক শোভাযাত্রা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ, বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠান শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে অংশ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ নিজ হাতে ময়লা-আবর্জনা অপসারণ করেন এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।