1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পুশ ইনে ব্যর্থ, দু’দিন পর ২৮ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী অবৈধ ড্রেজারের দাপটে বিপন্ন বরগুনা! পটুয়াখালীতে গরু ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুট, মৃত ভেবে পুকুরপাড়ে ফেলে গেল দুর্বৃত্তরা মির্জাগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে হাজারো নেতাকর্মী, সরে গেল পুলিশ পুশ ইনে ব্যর্থ, দু’দিন পর ২৮ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ বরগুনায় বাসের ধাক্কায় প্রাণ গেলো শ্যালক-ভগ্নিপতির মুরগির রোস্ট নিয়ে সংঘর্ষে বিয়ে বাড়িতে আহত ৩! ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাবুগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে হাডুডু ও লাঠিখেলা অনুষ্ঠিত

পুশ ইনে ব্যর্থ, দু’দিন পর ২৮ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

  • আপডেট সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা ২৮ জনকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ফেরত নিয়ে গেছে বলে ধারণা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৬ জুন) নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, গত ৪ জুন বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ১২ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে।তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা প্রতিহত হয়। পরে ওই ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ দূরে অবস্থান করছিলেন।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, বর্তমানে ভারতের অভ্যন্তরে সীমান্তের ১৫০ গজের মধ্যে ওই ২৮ জনের অবস্থান বা চলাচল আর পরিলক্ষিত হচ্ছে না।

এ অবস্থায় ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে। এদিকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি। পাশাপাশি সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network