1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পটুয়াখালীতে রেস্টুরেন্টকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পটুয়াখালীতে রেস্টুরেন্টকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, ৭ জুন, ২০২৬

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী শহরের একটি রেস্টুরেন্টের আবাসিক কক্ষ থেকে মো. সায়েম (২০) নামে এক রেস্টুরেন্টকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে শহরের দক্ষিণ সবুজবাগ এলাকার পৌর পার্ক রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

 

নিহত সায়েম পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা। তিনি পৌর পার্ক রেস্টুরেন্টে শেফ (বাবুর্চি) হিসেবে কর্মরত ছিলেন এবং রেস্টুরেন্টের স্টাফদের জন্য নির্ধারিত আবাসিক কক্ষেই বসবাস করতেন।

 

পুলিশ ও রেস্টুরেন্ট সূত্রে জানা যায়, সকালে সহকর্মীরা আবাসিক কক্ষে সায়েমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

 

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network