1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে অনিয়মের দায়ে বেসরকারি হাসপাতালকে জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় নিষিদ্ধ শাপলাপাতা ও মাছে রং মেশানোর দায়ে ব্যবসায়ীকে জরিমানা শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে মায়ের নামে করার আবেদন বিএনপি এমপির কলাপাড়ায় খালে অবৈধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত জাতীয় পর্যায়ে ৫ম স্থান অর্জন করলো- চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলা সরকারি স্কুলের উন্নয়ন কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ: কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ব বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার, যা বললেন অভিনেতা মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে : তথ্যমন্ত্রী

পিরোজপুরে অনিয়মের দায়ে বেসরকারি হাসপাতালকে জরিমানা

  • আপডেট সময় : রবিবার, ৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জেলার মঠবাড়িয়া উপজেলায় আজ লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনার দায়ে ‘টপটেন জেনারেল হাসপাতাল’ নামের একটি বেসরকারি হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এ জরিমানা করেন মঠবাড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ।

এ সময় অন্যান্যের মধ্যে মঠবাড়িয়া উপজেলা কমপ্লেক্স -এর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৌমিত্র সিনহা রায় উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্বাস্থ্য বিভাগের অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই মঠবাড়িয়া উপজেলার বেসরকারি ‘টপটেন জেনারেল হাসপাতাল’ কার্যক্রম পরিচালনা করে আসছিল। মূল লাইসেন্স পাওয়ার আগেই হাসপাতালটি উদ্বোধন করে সিজারিয়ান অপারেশন সহ বিভিন্ন চিকিৎসা কার্যক্রম চলছিল। এসব অভিযোগের ভিত্তিতে রোববার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

মঠবাড়িয়া উপজেলা কমপ্লেক্স-এর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৌমিত্র সিনহা রায় জানান, অভিযানকালে বেসরকারি ‘টপটেন জেনারেল হাসপাতাল’ কর্তৃপক্ষ স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া মূল লাইসেন্স দেখাতে পারেনি। লাইসেন্স পাওয়ার আগেই তারা হাসপাতালের কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network