1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত বরিশালে বস্তিতে ডিবির হানা, ৬৬ কেজি গাঁজা উদ্ধার কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ বরিশালে রাস্তা সংস্কারের জন্য অ্যাডভোকেসি সভা কলাপাড়ায় শিশু শিক্ষার্থীদের শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত শেখার কার্যক্রম শুরু আমতলীতে ডাকাতি, স্বর্নালংকার ও টকা লুট উজিরপুরে মাদকের ছড়াছড়ি, বাড়ছে ক্রেতা ও নারী কারবারির সংখ্যা বাউফলে এসিল্যান্ডের স্বাক্ষর জাল : জামায়াত নেতাকে থানা থেকে নিলেন বিএনপি নেতা বাবুগঞ্জ উপজেলা এনসিপির  আহ্বায়ক কমিটি অনুমোদন : আহ্বায়ক-ফরিদ ,সদস্য সচিব সৌরভ ভাণ্ডারিয়া ২শ পিস ইয়াবাসহ ৭ মামলার আসামি গ্রেফতার

উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে

  • আপডেট সময় : সোমবার, ৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : গায়ে হলুদের পর্ব শেষ হতে পারেনি। এরই মধ্যে পন্ড হয়ে গেল সকল প্রস্তুতি।  বন্ধ হয়ে গেল বাল্যবিয়ে। রক্ষা পেল নবম শ্রেণির এক শিক্ষার্থী।

 

সকল অনুষ্ঠান প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে বন্ধ করে দেয়া হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের ইউসুফপুর গ্রামের ঘটনা। শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বালবিয়েটি বন্ধ হয়ে গেছে।

 

 

ওখানকার চৌকিদার প্রসেনজিৎ জানান, মহিপুর বন্দরের মাছের আড়তে কর্মী সোহাগ হাওলাদারের (১৭) সঙ্গে টিকটকের মাধ্যমে পরিচয় ঘটে মাদারিপুরের নবম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে। তারা প্রেমে মজে যায়। সিদ্ধান্ত নেয় বিয়ের।

 

মাদারিপুর থেকে ওই কিশোরী শনিবার রাতে চলে আসে সোহাগের বাড়িতে। মধ্যরাতে বিয়ের প্রস্ততি নেয়। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করা হয়। কিন্তু উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করে দেওয়া হয় বাল্যবিয়ের সকল কর্মকান্ড। পন্ড হয়ে যায় বিয়ের সকল আনুষ্ঠানিকতা। কিশোরীর পরিবারকে খবর দেয়া হয়।

 

রবিবার তাঁদের হাতে ওই কিশোরীকে তুলে দেয়া হয়েছে। মাদারিপুরের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। চৌকিদার প্রসেনজিৎ আরো জানান, ওই কিশোরী এক-দেড় মাস আগে আরও একবার ছুটে আসছিল। তখন বলে-কয়ে ফিরিয়ে দেওয়া হয়। কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, বাল্যবিয়ে বন্ধে তারা সচেষ্ট রয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network