1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় মালচিং পেপার ব্যবহার করে ফসলের ফলাফল প্রদর্শন - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে ঢুকে কৃষককে মারধর, ধাওয়া খেয়ে শটগান ফেলে পালালো বিএসএফ সদস্যরা বরিশালে ফেসবুকে ব্যক্তিগত ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইল, ২ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

কলাপাড়ায় মালচিং পেপার ব্যবহার করে ফসলের ফলাফল প্রদর্শন

  • আপডেট সময় : সোমবার, ৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় মালচিং পেপার ব্যবহার করে বিভিন্ন ফসল চাষের ফলাফল প্রদর্শণ ও প্রতিরূপায়ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলার  নাওভাঙ্গা গ্রামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা  মো. নাহিদ হাসান।

 

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং হীড বাংলাদেশের  আয়োজনে স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট’র (এগ্রিকালচার) আওতায় সভায় সভাপতিত্ব করেন হীড বাংলাদেশ পাখিমারা শাখার ব্যবস্থাপক আব্দুল করিম।

 

বক্তব্য রাখেন প্রকল্পের প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা. মো. ইব্রাহিম খান, মৎস্য কর্মকর্তা ইমরান হোসাইন, সফল কৃষক জহিরুল ইসলাম, ইয়াকুব সিকদার, সুলতান সিকদার প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ৮০-৯০ জন কৃষান কৃষানীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  হীড বাংলাদেশ পাখিমারা শাখার শাখা ব্যবস্থাপক  আব্দুল করিম বলেন, এ বছর মালচিং পেপার ব্যবহার করে ফসল চাষের মাধ্যমে কৃষকগন সফলতা লাভ করেছে।

 

হীড বাংলাদেশ’র স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট’র কৃষি  কর্মকর্তা সোহেল সিকদার বলেন, মালচিং পেপার ব্যবহার করে বিভিন্ন ফসল চাষের  মাধ্যমে কৃষকদের ভাগ্য পরিবর্তন হয়েছে কারন এই প্রযুক্তি ব্যবহার করে ফসল চাষে উৎপাদন খরচ কমেছে ।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি কলাপাড়া উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিদ হাসান বলেন, মালচিং পেপার প্রযুক্তি ব্যবহারের ফলে পানি সেচ কম লাগে এবং আগাছা কম হয়। রাসায়নিক সারের  অপচয় রোধ হয়, মাটির আর্দ্রতা ধরে রাখে, ফসলের ফলন বৃদ্ধি পায় ও পোকামাকড়ের আক্রমন কম হয়।

 

তিনি আরও বলেন হীড বাংলাদেশের পরামর্শ অনুযায়ী এ বছর মালচিং পেপার ব্যবহার করে ফসল চাষে ফলন ভাল হওয়ায় বিগত বছরের তুলনায় এ বছর  আর্থিকভাবে কৃষকগন বেশি লাভবান হবে। তিনি আরও ভাল ফলনের জন্য ফুল আগে সলুবোর বোরন ও চিলেটেড জিংক ব্যবহার পরামর্শ দেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network